বরিশাল স-মিলের করাতে গলা কেটে ১ শ্রমিক নিহত

সোমবার, জুলাই ২৯, ২০১৯,১২:১৭ অপরাহ্ণ
0
37

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বরিশাল সদর উপজেলার কর্নকাঠি এলাকায় স-মিলের করাতে গলা কেটে  নিহত হয়েছেন রানা সিকদার (৪০) নামে এক শ্রমিক।  এ দুর্ঘটনা ঘটে আজ সোমবার বেলা ১২টার দিকে ঐ এলাকার শহীদ খানের ভাড়া স-মিলে। উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনারের পোল এলাকার হানিফ সিকদারের ছেলে নিহত রানা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় সোমবারও রানা স-মিলে কাজ করছিল । বেলা ১২টার দিকে গাছ চেরাই করার সময় পা পিছলে সে করাতের উপর পরে যায় । এতে তার গলার বেশীরভাগ অংশ কেটে গেলে ঘটনাস্থলেই সে মারা যান। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে তার মরদেহ । 

মিলটি পরিচালনা করে আসছেন নগরীর কেডিসি কলোনির বাসিন্দা জয়নাল হাওলাদারের ছেলে মামুন হাওলাদার । বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি মোস্তফা কামাল হায়দার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে  মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। এঘটনায়  নেওয়া হবে আইনগত ব্যবস্থা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে