[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মেহেরপুর বিসিক শিল্প নগরীর একটি তুলা জিনিং কারখানায় গলায় ওড়না পেঁচিয়ে মারা গেছে দিপা খাতুন (৩৫) নামের এক শ্রমিক । এ ঘটনা ঘটে আজ সোমবার সকাল ৯টার দিকে । নিহত দিপা খাতুন শহরের ফৌজদারী পাড়ার আব্দুল হামিদের স্ত্রী। তারা মিয়াপাড়ায় ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলেন দির্ঘদিন ধরে।
তুলা কারখানার অন্যান্য শ্রমিকরা জানান, ঘটনার সময় তুলার কারাখানার জিনিং মেশিনের সঙ্গে জড়িয়ে যায় দিপার ওড়না। এসময় তিনি ওড়ানা টেনে নিতে গেলে পেঁচিয়ে যায় গলার সাথে। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ।
বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব। তিনি জানান, নিহত দিপা খাতুন শহরের মিয়াপাড়ায় দীর্ঘদিন ধরে স্বামী সন্তান নিয়ে ভাড়া বাসায় বাস করে আসছেন। পঞ্চম শ্রেণি পড়ুয়া তার একটি মেয়ে রয়েছে।





























