[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে মারা গেছে ৪৬ জন। এনিয়ে মোট মারা গেলেন ১,০৯৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৩৪৭১ জন নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট অক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১,৫২৩ জন।
আজ ১২ জুন (শুক্রবার) এ তথ্য জানানো হয় দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।
অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টয় ১৫,৯৯০ টি নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘণ্টায় আরও ৫০২ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ২৫০ জন।
বুলেটিনে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।


























