চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ২

সোমবার, জুলাই ২২, ২০১৯,৭:২১ পূর্বাহ্ণ
0
42

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সোমবার সকালে সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত সদস্যসহ দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন গোমস্তাপুর উপজেলার বোগলা গ্রামের কুড়ান আলীর ছেলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য মজিবুর রহমান (৪৫) ও শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকার আতাউর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৫০)। 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, সোমবার সকাল ৭টার দিকে রহনপুরের জাহিদনগর এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মাছবোঝাই ট্রলির । এতে মাছের ট্রলিতে থাকা মজিবুর রহমান রাস্তায় ছিটকে পড়ে  মারা যান ঘটনাস্থলেই। ঘটনার পর  পালিয়ে যায় ট্রাকটি। অন্যদিকে সকাল সাড়ে ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার পাইলিং মোড়ে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী ।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিপন কুমার জানান, সোমবার সকালে আম ব্যবসায়ী শফিকুল ইসলাম তার সঙ্গী বকুলকে নিয়ে  কানসাট বাজারে যাচ্ছিলেন মোটরসাইকেলযোগে। সকাল সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের পাইলিং মোড়ে একটি পিকআপ ভ্যান পেছন থেকে  ধাক্কা দেয় মোটরসাইকেলটিকে। এতে ঘটনাস্থলে মারা যায় শফিকুল ইসলাম । এই ঘটনায় আহত বকুলকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে । 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে