[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নিখোঁজের একদিন পর পুলিশ উদ্ধার করেছে সাব্বির উদ্দিন ইকন নামে এক শিশুর গলাকাটা লাশ । শুক্রবার বিকেলে ফটিকছড়ি উপজেলার পাইন্দং এলাকা থেকে উদ্ধার করা হয় তার লাশ। ওই এলাকার সাহাব উদ্দিনের ছেলে নিহত ইকন ।
ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার বলেন, শুক্রবার বিকেলে স্থানীয় লোকজন তার গলাকাটা লাশ দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কি কারণে এ শিশুকে গলা কেটে হত্যা করে হয়েছে তা জানতে পারিনি। এ খুনের রহস্য উম্মোচন এবং জড়িতদের পুলিশ গ্রেফতারের প্রচেষ্টা চালাচ্ছে ।নিহত ইকনের বাবা সাহাব উদ্দিন বলেন, কারো সাথে শত্রুতা নেই আমার। কেউ তাকে হত্যা করার কথাও না। কিন্তু কি কারণে আমার ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে তা বুঝতে পারছি না। ফাঁসির দাবি জানাচ্ছি এ ঘটনার সাথে জড়িতদের ।
গত বৃহস্পতিবার বিকেলে বিবিরহাট এলাকায় ইকন টেলিভিশন মেরামত করতে যায় । এরপর থেকে ইকন নিখোঁজ ছিল । ওই শিশুর পরিবার রাতেই এ বিষয়ে ফটিকছড়ি থানায় একটি সাধারণ ডায়েরী করেছে । শুক্রবার বিকেলে পাইন্দং এলাকা থেকে উদ্ধার করা হয় তার গলা কাটা লাশ ।





























