সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ,উৎসবের আমেজ জেলে পল্লীতে

রবিবার, জুলাই ২৮, ২০১৯,১০:১৯ পূর্বাহ্ণ
0
201

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

জেলেরা নিষেধাজ্ঞা শেষে অবশেষে  জাল ফেলা শুরু করেছে সাগরে । সাগরে মাছ ধরার প্রথম দিন থেকেই জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশসহ নানা মাছ। ৬৫ দিন শেষে মাছ ধরা শুরু হওয়ায় উৎসবের আমেজ চলছে জেলে পল্লীগুলোতে ।

উত্তর চট্টলা উপকূলীয় মৎসজীবী জলদাস সমবায় কল্যাণ ফেডারেশনের সভাপতি লিটন দাস বলেন, ‘৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে পেরে খুশি জেলেরা। এতোদিন বেশির ভাগ জেলে নিষেধাজ্ঞার কারণে মাছ ধরতে না পারায় সংসার সামলেছেন ঋণ নিয়ে । এখন তারা মাছ ধরতে শুরু করলেও অনেক সময় লাগবে ঋণের টাকা শোধ করতে । আশার কথা হচ্ছে প্রথম দিন থেকেই ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ । তাই উৎসব আমেজ বিরাজ করছে জেলেদের মধ্যে।’

জেলেদের সাথে কথা বলে জানা যায়, প্রথম দিন থেকেই পর্যাপ্ত মাছ জালে পড়ছে ।  ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশসহ নানা মাছ। প্রথম দিনই ঘাটে ক্রেতাদের ভিড় বেড়েছে। বিভিন্ন ঘাটে রকম ভেদে ইলিশ বিক্রি হচ্ছে ৩শ’ থেকে সাড়ে তিনশ’ টাকায়।জেলেদের মতে- শুরুতে দাম একটু বাড়তি ইলিশের । আগামী কয়েকদিন পর আরো কমে আসবে ইলিশের দাম । 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে