[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
পটুয়াখালীর কলাপাড়ায় পলিথিন রেখে ব্যবসা পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালত পাঁচ ব্যবসায়ীকে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন।
আজ সোমবার বেলা ১১টার দিকে পৌরশহরের সুতাপট্রি এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ব্যবসায়ী রবিউল ইসলামকে ১০ হাজার টাকা, কবির মৃধাকে ৩ হাজার টাকা, স্বপন মোল্লাকে ২ হাজার টাকা, মো. শফিককে ২ হাজার টাকা ও মো. শাহ আলমকে ৫০০ টাকা জরিমানা করেন। পরিবেশ সংরক্ষণ আইনে তাদের এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ কুমার দাশ।





























