[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বরিশাল সদর উপজেলার কর্নকাঠি এলাকায় স-মিলের করাতে গলা কেটে নিহত হয়েছেন রানা সিকদার (৪০) নামে এক শ্রমিক। এ দুর্ঘটনা ঘটে আজ সোমবার বেলা ১২টার দিকে ঐ এলাকার শহীদ খানের ভাড়া স-মিলে। উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনারের পোল এলাকার হানিফ সিকদারের ছেলে নিহত রানা।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় সোমবারও রানা স-মিলে কাজ করছিল । বেলা ১২টার দিকে গাছ চেরাই করার সময় পা পিছলে সে করাতের উপর পরে যায় । এতে তার গলার বেশীরভাগ অংশ কেটে গেলে ঘটনাস্থলেই সে মারা যান। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে তার মরদেহ ।
মিলটি পরিচালনা করে আসছেন নগরীর কেডিসি কলোনির বাসিন্দা জয়নাল হাওলাদারের ছেলে মামুন হাওলাদার । বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি মোস্তফা কামাল হায়দার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। এঘটনায় নেওয়া হবে আইনগত ব্যবস্থা।





























