সিংড়া পৌর মেয়রের ফুটবল বিতরণ

মঙ্গলবার, জুলাই ৭, ২০২০,৫:৩৭ অপরাহ্ণ
0
14

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সৌরভ সোহরাব,সিংড়া(নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় করোনা মহামারি পরিস্থিতিতে শিশু-কিশোর-যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে যুব ও তরুনদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে সিংড়া পৌর.কনফারেন্স রুমে সিংড়া পৌরসভার বিভিন্ন খেলার মাঠে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির শুভেচ্ছা উপহার হিসেবে এই ফুটবল বিতরণ করেন সিংড়া পৌরসভার মেয়র আলহাজ জান্নাতুল ফেরদৌস।

এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল হক বকুল,গোলি-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি সজিব ইসলাম জুয়েল, পৌর.ছাত্রলীগের সভাপতি বনি ইসরাইল বাপ্পি, সাধারন সম্পাদক জুনাইদ হাসান জয় প্রমুখ।

পর্যাক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নের খেলার মাঠে এই ফুটবল বিতরণ করা হবে বলে জানা গেছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে