নীলফামারীতে বৃক্ষমেলা শুরু হয়েছে

মঙ্গলবার, জুলাই ২৩, ২০১৯,১২:১৭ অপরাহ্ণ
0
40

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নীলফামারীতে শুরু হয়েছে দশ দিনব্যাপী বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষমেলা। মঙ্গলবার সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এর উদ্বোধন করেন। জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী আলোচনায় শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক আবুল কাশেম আযাদ ও বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান। 

বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ বক্তব্য দেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা রুপম অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন। 

আলোচনা সভা শেষে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় ও ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি গাছের চারা বিতরণ করেন । 
এরআগে ডিসি অফিস থেকে বনার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।একই অনুষ্ঠানে সামাজিক বন বিভাগের আওতায় রাস্তায় গাছের চারা রোপনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে  হস্তান্তর করা হয় চেক।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে