[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সুন্দরবনের কয়রা এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছে। র্যাবের দাবি, নিহতরা বনদস্যু আমিনুর বাহিনীর প্রধান আমিনুরসহ চার দস্যু। এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে।
র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মোহাম্মদ নুরুস সালেহীন ইউসুফের ভাষ্যমতে, সকালে সুন্দরবনের কয়রায় র্যাব-৬ এর একটি দলের সঙ্গে ব্যাপক গুলিবিনিময় হয় বনদস্যু আমিনুর বাহিনীর। এতে বাহিনী প্রধান আমিনুর ও সেকেন্ড-ইন-কমান্ড রফিকসহ চারজন বনদস্যু নিহত হন।
এ সময় র্যাব-৬ এর দুই সদস্য সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে র্যাবের পক্ষ থেকে।





























