মাশরাফির অনুরোধে ৫০ টাকায় উন্নত চিকিৎসা

শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০১৯,৭:০১ পূর্বাহ্ণ
0
49

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা সংসদ সদস্য হিসেবেও ভালো পারফরম্যান্স চালিয়ে যাচ্ছেন। এবার নড়াইলে অতি অল্প খরচে উন্নত চিকিৎসা সেবা চালু করেছেন তিনি।

নড়াইল-২ আসন থেকে নির্বাচিত এ সংসদ সদস্যের অনুরোধে বিশেষজ্ঞ ডাক্তাররা মাত্র ৫০ টাকায় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এর আগে নড়াইল সদর হাসপাতালে নতুন ৪ চিকিৎসককে পদায়ন করা হয় মাশরাফির পরামর্শে।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা মির্জা নজরুল ইসলাম জানান, শহরের মহিষখোলায় অবস্থিত শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতালে গাইনী, স্ত্রীরোগ, প্রসূতি ও শিশুসহ বিভিন্ন রোগী নিয়মিতভাবে দেখেন মেডিসিন বিশেষজ্ঞ চারজন ডাক্তার। এ ছাড়া বিশেষ বিশেষ দিনে ঢাকা থেকে বিশেষজ্ঞ ডাক্তার এনে চিকিৎসা দেয়া হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে