[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে আমদানি করা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে উপজেলার শীতলপুরে সাগরিকা শিপ ব্রেকিং ইয়ার্ডে। আহত শ্রমিকরা হলেন টাঙ্গাইল মধুপুর থানার মধুপুর গ্রামের তপন কুমার চাকমা (২৮) ও ময়মনসিংয়ের হালুয়াঘাট থানার চরবাঙালা গ্রামের অপু মারমা (৩৫)।
সীতাকুণ্ড থানার ওসি শামীম শেখ জানান, সোমবার দুপুরে শীতলপুর সাগর উপকূলীয় সাগরিকা শিপ ব্রেকিং ইয়ার্ডে কিছু শ্রমিক কাজ করার সময় একটি সিলিন্ডার বিস্ফোরিত হলে কর্মরত তপন চাকমা ও অপু মারমা চোখে ও হাতে আঘাত পান। দ্রুত ইয়ার্ডের লোকজন তাঁদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম সাগরিকা শিপ ব্রেকিং ইয়ার্ডে সিলিন্ডার বিস্ফোরণে আহত দুই শ্রমিক চমেকে ভর্তি আছেন বলে নিশ্চিত করেন।





























