পাক-ভারত সিমান্তে সেনাদের পাল্টাপাল্টি গুলিবর্ষণ

মঙ্গলবার, অক্টোবর ১, ২০১৯,৭:৩১ পূর্বাহ্ণ
0
40

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আবারো উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু কাশ্মীর। সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় পাক-ভারত সেনাদের মধ্যে ব্যাপক গুলিবিনিময়ের ঘটনায় এখন পর্যন্ত দু’জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আরো অন্তত ছয় জন আহত হয়েছেন। শনি ও রোববার উপত্যকার পুঞ্চ জেলায় থেমে থেমেই দুই দেশের সেনারা পাল্টাপাল্টি গুলিবর্ষণ ও মর্টার হামলা চালায়। সীমান্তে গুলির ঘটনায় পাকিস্তানে নিযুক্ত ভারতের উপ হাইকমিশনারকে তলব করেছে ইসলামাবাদ।

এদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কাশ্মীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করলেও উপত্যকাটি ঘুরে এসে কংগ্রেসের শীর্ষ নেতা নবী আজাদ জানালেন, কাশ্মীর নিয়ে সরকার যে ছবি দেখাচ্ছে তা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে