দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে একই পরিবারের ৪জনকে ঝলসে দেওয়ার ঘটনায় মহিলা পরিষদের ক্ষোভ প্রকাশ

বুধবার, জুন ২৪, ২০২০,৯:৪১ পূর্বাহ্ণ
0
64

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশ মহিলা পরিষদ এক বিবৃতিতে রাজশাহীর জেলার বাগমারা উপজেলায় দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডজাতীয় দাহ্য পদার্থে দুই মাসের ও আট বছরের শিশুসহ একই পরিবারের চারজনের মুখমণ্ডল ও শরীর ঝলসে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বিবৃতিতে তারা বলেন, অদ্য ২৪ জুন, ২০২০ তারিখ বিভিন্ন দৈনিক সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায় যে- রাজশাহীর বাগমারা উপজেলায় দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডজাতীয় দাহ্য পদার্থে শুভডাঙ্গা ইউনিয়নের বাইগাছা গ্রামের দুই মাসের ও আট বছরের শিশুসহ একই পরিবারের চারজনের মুখমণ্ডল ও শরীর ঝলসে দেওয়ার ঘটনা ঘটেছ। জানা যায় যে, গত ২২ জুন ২০২০ তারিখ সোমবার রাতে আফজাল হোসেন স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে একই ঘরে গরমের কারণে ঘরের জানালা খোলা ঘুমিয়ে পড়েন।  গবীর রাতে দুর্বৃত্তরা জানালা দিয়ে অ্যাসিডজাতীয় তরল দাহ্য পদার্থ ওই পরিবারের সদস্যদের ছুড়ে মারলে ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা চারজনেরই শরীর ও মুখমণ্ডলে দগ্ধ হলে ব্যথায়  সবাই চিৎকার ও গড়াগড়ি শুরু করেন। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা দগ্ধ চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ(রামেক) হাসপাতালে নিয়ে যান।

বিবৃতিতে তারা আরো বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ ঘুমিয়ে থাকা দুই শিশু সন্তানসহ পরিবারের চার জনকে অ্যাসিডজাতীয় তরল দাহ্য পদার্থ ছুড়ে ঝলসে দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করছে। উক্ত ঘটনার সাথে জড়িতদের সনাক্তকরণ পূর্বক দ্রুত গ্রেফতার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।একইসাথে দুই শিশু সন্তানসহ পরিবারের চার জনের সুচিকিৎসাসহ তাদের নিরাপত্তা নিশ্চিকরণের দাবি জানাচ্ছে। নারী ও কন্যাশিশু নির্যাতনের সহিংসতায় সামাজিক অনাচারের বিরুদ্ধে প্রতিরোধে সকল সামাজিক শক্তিকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে। সেইসাথে এসিড দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সুচিকিৎসাসহ আইনগত সহায়তা প্রদান ও এসিডজাতীয় দ্রব্যের অপব্যবহার রোধে  এবং এসিডজাতীয় দ্রব্যের অপপ্রয়োগকারীদের শাস্তির লক্ষ্যে এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২ (সংশোধনী ২০১০)  এর যথাযথ আইনের বাস্তবায়নের লক্ষ্যে পদক্ষেপ গ্রহনসহ এধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে আশু কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে