[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সহকারী পুলিশ সুপার পদমর্যাদায় পুলিশের ৫৬ জন কর্মকর্তার পদায়ন করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে ওই ৫৬ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।
গতকাল সোমবার এই পদায়ন করা হয় আইজিপি ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, এসব শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা জেলায় বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে সমাপ্তির পর বদলীকৃত কর্মস্থলে যোগদান করেন।


























