রংপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বুধবার, জুন ২৪, ২০২০,৯:২৬ পূর্বাহ্ণ
0
118

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

শরিফা বেগম শিউলী,রংপুর প্রতিনিধি : স্বাধীন বাংলাদেশ অর্জনে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে রংপুর মহানগরীতে।

গতকাল (২৩ জুন,২০২০) মঙ্গলবার সকাল ৭ টার দিকে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রংপুর মহানগর আওয়ামীলীগ প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী শুরু করে।

রংপুর মহানগর আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠন গুলো স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সকাল ১১ টায় বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বঙ্গবন্ধু চত্বরে সংক্ষিপ্ত আলোচনায় রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জন্য মহান মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের ভূমিকা অপরিসীম । মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী তৎকালীন আওয়ামী লীগের সভাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই আমরা বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি। বাঙালি জাতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবরের কাছে চির কৃতজ্ঞ।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা এডভোকেট দিলশাদ মুকুল, শফিকুল ইসলাম রাহেল, রংপুর মহানগর যুবলীগের সভাপতি এ, বি,এম সিরাজুম মনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, রংপুর মহানগর মহিলা যুবলীগের আহবায়ক শাহানাজ বিউটি, রংপুর মহানগর মহিলা আওয়ামীলীগ নেত্রী মনোয়ারা বেগম মলি, ঝর্ণা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে রংপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় রংপুর জেলা আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে