[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মন্তব্য করেছেন বর্তমান সরকার ডেঙ্গু মোকাবিলায় সম্পূর্ণভাবে ব্যর্থ । এ সময় জাতীয় পার্টির মধ্যে প্রতিযোগিতা আছে, তবে কোনো দ্বন্দ্ব নেই বলেও জানান তিনি।আজ শনিবার কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী কলেজ মাঠে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের আরো বলেন, আমি দেখি ঢাকার মানুষ আতঙ্কিত। ভয় পাচ্ছে মশা দেখলেই । কারণ জ্বর হলে ডেঙ্গু হচ্ছে। মানুষ মারা যাচ্ছে ডেঙ্গু হলে । সরকারের দায়িত্ব এই আতঙ্কিত মানুষকে রক্ষা করার । প্রতিদিন ডেঙ্গু বাড়বে, আর কিছুই করতে পারব না আমরা, এটা হতে পারে না।সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর পার্টির চেয়ারম্যান হিসেবে এটিই কুড়িগ্রামে জিএম কাদেরের প্রথম সফর । এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে লক্ষ্য করা গেছে উৎসাহ উদ্দীপনা ।































