বাংলাদেশ ব্যাংক কর্মচারী ভোগ্যপণ্য সরবরাহ সমিতির গুদামে আগুন

বুধবার, জুন ২৪, ২০২০,১১:৫৮ পূর্বাহ্ণ
0
102

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বাংলাদেশ ব্যাংক ভবন এলাকার ভেতর অবস্থিত বাংলাদেশ ব্যাংক কর্মচারী ভোগ্যপণ্য সরবরাহ সমবায় সমিতির গুদামে। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আজ বুধবার (২৪ জুন) দুপুর দেড়টার দিকে।

বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ। সূত্র জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুনে নিয়ন্ত্রণে আনে।

তবে অন্য একটি সূত্র বলছে, বাংলাদেশ ব্যাংক ভবন এলাকার  ভেতর ভোগ্যপণ্যের দোকানের পাশের খালি জায়গায় রাখা কাগজপত্রে আগুন লাগে।

ওই সূত্রটি জানায়, কেউ ধূমপান করে অবশিষ্টাংশ ওই স্থানে  ফেলায় আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা পানি ছিটিয়ে কিছুক্ষণের মধ্যে তা নিভিয়ে ফেলেন। যদিও ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে