নড়াইলের লোহাগড়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা

সোমবার, জুন ১৭, ২০১৯,৮:১৬ পূর্বাহ্ণ
0
52

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নড়াইলের লোহাগড়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা । এ ঘটনা ঘটে সোমবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে লুটিয়া খাজুর তলায় । 

ব্যবসায়ীর চাচাতো ভাই হারু ঘোষ জানান, সোমবার দুপুর ১২টার দিকে লুটিয়া গ্রামের তারাপদ ঘোষের ছেলে বিকাশ এজেন্ট ব্যবসায়ী চন্ডি ঘোষ (২৮) সোনালী ব্যাংক মহাজন বাজার শাখা থেকে টাকা উত্তোলন করে লুটিয়া নিজ বাড়িতে ফেরার পথে লুটিয়া খাজুর তলা পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা চন্ডিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। দুর্বৃত্তরা এক লাখ টাকার বেশি ছিনিয়ে নিয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানায়। চন্ডিকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার ওসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা  মো. মোকাররম হোসেন বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে