[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
এক গৃহবধূর বিরুদ্ধে রাজধানীর মানিকনগরে তার সাড়ে তিন বছরের মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সন্তানের সঙ্গে ওই নারীও (৩২) আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে।
এই ঘটনা ঘটে গতকাল রবিবার রাতে রাজধানীর মানিকনগরে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাপ আইসক্রিমের সঙ্গে ১০টি ঘুমের ট্যাবলেট মিশিয়ে খাওয়ানোর পরে মেয়েটি অসুস্থ হয়ে কান্নাকাটি করলে তাকে কোলে করে ঘর থেকে বের হন ওই নারী।
ওই নারীর সন্দেহজনক আচরণ করতে থাকেন। মা-মেয়ের মুখে ফেনা দেখে আশপাশের বাসিন্দারা দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন শিশুটিকে ।
মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা ঘটনাটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ’ওই নারী স্বীকার করেছেন, তিনি তার সন্তানকে আইসক্রিমের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে খেয়েছেন নিজেও ।’
ওই নারীর স্বামী এক মাস আগে মারা গেছেন। তাঁকে পুলিশ হেফাজতে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর ময়না তদন্তের জন্য শিশুটির লাশ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির চাচা মামলা করবেন বলে জানিয়েছে পুলিশ।





























