[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার করোনাভাইরাস দেশে ছড়িয়ে পড়া প্রতিরোধে।এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সাধারণ ছুটি বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার আসন্ন পহেলা বৈশাখের অনুষ্ঠান না করার কথাও বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ছুটি দিয়েছিলাম, হয়তো আমাদের আরো কয়েকদিন বাড়াতে হতে পারে। কারণ অনেকে গ্রামে চলে গেছেন সেখানে কোনো রকম যেন এ রোগের প্রার্দুভাব দেখা না দেয় সে সময়টা হিসেব করে- আমরা ১০/১২ দিনের ছুটি দিয়েছিলাম। এটা ১৪ দিন করতে হবে। … ৯ তারিখ পর্যন্ত হতে পারে। ছুটিটা সীমিত আকারে আমাদের একটু বাড়াতে হবে।’
শেখ হাসিনা বলেন, করোনা প্রতিরোধে মানুষের করণীয় বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। আপনারা এসব নির্দেশনা মেনে চলুন। কেননা নিজেদের সুরক্ষা নিজেদেরই করতে হবে।
প্রধানমন্ত্রী এ সময় সবাইকে ঘরে অবস্থানের পরামর্শ দেন।


























