[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের নৌ-পথে আরো ৫টি নতুন ফেরি চালু হয়েছে। এর মাধ্যমে নদী দিয়ে যানবাহন ও যাত্রী পারাপারে ভোগান্তি কমে আসবে ধনু, বড়ইবাড়ি, বাউলা, বালিখোলা ও বাউলাই রুটে। রোববার (২৬ জানুয়ারি) বিকেলে স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু ও রেজওয়ান আহাম্মদ তৌফিক করিমগঞ্জের বালিখোলা ও চামড়াবন্দরে ফেরি সার্ভিসের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও সড়ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা। নতুন ফেরি যুক্ত হওয়ায় জেলার হাওরাঞ্চলসহ সারাদেশের সঙ্গে সড়কপথে কিশোরগঞ্জে যাতায়াতে ভোগান্তি কমবে বলে মনে করেন এলাকাবাসী।





























