ঢাকার দুই সিটি নির্বাচনে ১২৯ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

সোমবার, জানুয়ারি ২৭, ২০২০,৯:৪৯ পূর্বাহ্ণ
0
76

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ১২৯ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে জানানো হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

আগামী ২৯ জানুয়ারি ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যোগ দিতে বলা হয়েছে। ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয়তার নিরীখে তাদের দায়িত্ব বণ্টন করবেন বলে আদেশে জানানো হয়। আর আগামী ৩০ জানুয়ারি বিকেলে শিল্পকলা একাডেমিতে নির্বাচন সংক্রান্ত ব্রিফিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিত থাকতে বলা হয়েছে। ওই ব্রিফিংয়ে ঢাকা বিভাগীয় কমিশনার উপস্থিত থাকবেন।
 
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে চলতি বছরের আগামী ১ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে