নারায়ণগঞ্জে হাসপাতাল থেকে ১ যুবকের লাশ উদ্ধার

বৃহস্পতিবার, আগস্ট ১, ২০১৯,৭:৪৯ পূর্বাহ্ণ
0
32

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা হাসপাতালে ফয়সাল (১৯) নামের এক যুবকের লাশ পুলিশ উদ্ধার করেছে ।পরিবারের অভিযোগ, প্রেমের সম্পর্কের জের ধরে প্রেমিকার বাড়ির লোকজন ফয়সালকে মারধর করে  হত্যা করেছে। বুধবার রাতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে।

ফয়সাল নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরীবাড়ি এনায়েতনগর এলাকার নুরুজ্জামানের ছেলে। সে এসি ফ্রিজ মিস্ত্রী।ফয়সালের মা শিউলি বেগম জানান, বুধবার বিকাল ৩টায় ফয়সাল বাসা থেকে বের হয় । পরে রাত ৮টায় জানতে পারেন তার ছেলে হাসপাতালে।ফয়সালের খালাতো ভাই আসিফ জানান, ফয়সালের সঙ্গে শহরের বরফকল এলাকায় প্রেম ছিল এক নারীর সঙ্গে । বুধবার বিকালে ফয়সাল সেখানেই যায় । পরে সেখানে মারধরের পর হাসপাতালে নেওয়া হয় ফয়সালের লাশ।

৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সেলিনা আক্তার জানান, ফয়সাল নামের এক যুবককে হাসপাতালে আনা হয়েছে মৃত অবস্থায় । তার থুতনিতে রয়েছে আঘাতের চিহ্ণ ।নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক জয়নাল আবেদীন জানান, ফয়সালের মৃত্যুর ঘটনায়  বরফকল এলাকা থেকে আটক করা হয়েছে ৫ জনকে।  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের। মৃত্যুর কারণ ময়নাতদন্তের আগে স্পষ্ট করে বলা যাচ্ছে না।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে