কিশোরগঞ্জে নারী ও শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন

মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০১৯,৯:৩৭ পূর্বাহ্ণ
0
73

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে সারা দেশে নারী ও শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এ মানববন্ধনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)। এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ গেটের সামনে। 

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান, পৌরসভার মেয়র মো. আক্তারুজ্জামান খোকন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, পপি’র প্রজেক্ট অফিসার তৌহিদুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেটর নির্মল চন্দ্র দেবনাথ, তৌহিদা আক্তার, ফিল্ড ভলান্টিয়ার, কিশোরী ও নারী দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যাবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। 

পপি’র প্রজেক্ট অফিসার তৌহিদুল ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে যৌন হয়রানি, ধর্ষণ, গণধর্ষণ এবং ধর্ষণপরবর্তী হত্যা মারাত্মকভাবে বেড়ে চলেছে। এতে অভিভাবক, নাগরিকসমাজ আতঙ্কিত ও সংক্ষুব্ধ। দেশের এমন পরিস্থিতিতে নাগরিকসমাজ ও পপি গভীর উদ্বেগ প্রকাশ করছে। পাশাপাশি প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুততার সহিত ন্যায় বিচারের দাবি জানাচ্ছি। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে