[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গত সপ্তাহে ভারতের ঝাড়খণ্ডের টাটানগরে রেলওয়ে প্ল্যাটফর্মের ওপরে তিন বছরের শিশুকন্যা শুয়েছিল মায়ের কোলে। সকালে মা জেগে উঠে দেখেন মেয়ে নেই। গত মঙ্গলবার স্টেশন থেকে চার কিলোমিটার দূরে ঝোপের মধ্যে ছিন্নভিন্ন দেহ পাওয়া গেল শিশুটির। দুষ্কৃতিকারীরা তার মাথাটি কেটে নিয়েছিল । প্ল্যাস্টিকের ব্যাগের ভিতরে দেহটি রেখে দিয়েছিল । মাথাটি এখনও পাওয়া যায়নি। খুনীদের নৃশংসতা দেখে টাটানগরে চাঞ্চল্য ছড়িয়েছে ।
সকালে মেয়ে পাশে নেই দেখে তার মা খবর দিয়েছিলেন পুলিশে। তিনি পুরুলিয়ায় আগে থাকতেন। নিজের স্বামীকে ছেড়ে অপর একটি লোকের সঙ্গে টাটানগরে চলে এসেছিলেন । ঐ নারী প্রথমে সন্দেহ করেন, সেই লোকটিই অপহরণ করেছে তার মেয়েকে । পুলিশ তার অভিযোগ শুনে লোকটিকে গ্রেফতার করে। পরে সিসিটিভির ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি ঘুমন্ত শিশুটিকে কোলে নিয়ে বেরিয়ে যাচ্ছে স্টেশন থেকে। সেই ফুটেজ দেখেই পুলিশ ধরতে পারে অপরাধীকে। তাকে জেরা করে সন্ধান পাওয়া যায় আরও দু’জন অপরাধীর। ৩০-এর কোঠায় তিনজনের বয়স । তারা স্বীকার করেছে, শিশুটিকে ধর্ষণ করার পর খুন করেছিল গলা টিপে । পরে কেটে নেয় তার মাথাটি। মাথাটির সন্ধান পাওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর কাজে লাগানো হচ্ছে। রেল পুলিশের কর্তা এহতেশাম ওয়াকোয়ারিব জানিয়েছেন, গত সপ্তাহের শুক্রবার খুন করা হয় শিশুটিকে। খুনের আগে তার ওপরে অত্যাচার করা হয়েছিল। সেজন্য তার সারাদেহে রয়েছে ক্ষতচিহ্ন।































