দ্বিতীয় দফায় চালু হলো ১১ জোড়া আন্তনগর ট্রেন

বুধবার, জুন ৩, ২০২০,৭:০৫ পূর্বাহ্ণ
0
39

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজ থেকে আরও ১১ জোড়া আন্তনগর ট্রেন চালু হয়েছে স্বাস্থ্যবিধি মেনে দ্বিতীয় দফায় করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর। এ নিয়ে মোট ১৯ জোড়া ট্রেন চলাচল শুরু করল। এজন্য অর্ধেক আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে। এছাড়া করোনাভাইরাস ছড়ানো ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থাও।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক।

আজ বুধবার দ্বিতীয় দফায় যুক্ত হওয়া ট্রেনগুলো হচ্ছে, ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার রুটের তিস্তা এক্সপ্রেস, ঢাকা-বেনাপোল রুটের বেনাপোল এক্সপ্রেস, ঢাকা- চিলাহাটি রুটের নীলসাগর এক্সপ্রেস, ঢাকা-কিশোরগঞ্জ রুটের কিশোরগঞ্জ এক্সপ্রেস, ঢাকা-নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস, ঢাকা-কুড়িগ্রাম রুটের কুড়িগ্রাম এক্সপ্রেস, ঢাকা-চাঁদপুর রুটের ব্রহ্মপুত্র এক্সপ্রেস, খুলনা-চিলাহাটি রুটের রূপসা এক্সপ্রেস, খুলনা-রাজশাহী রুটের কপোতাক্ষ এক্সপ্রেস, রাজশাহী-গোয়ালন্দঘাট রুটের মধুমতি এক্সপ্রেস ও চট্টগ্রাম-চাঁদপুর রুটের মেঘনা এক্সপ্রেস।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে