রেল, লঞ্চ ও বাস টার্মিনালে সকাল থেকেই ঢাকা ফেরত মানুষের উপচে পড়া চাপ

শনিবার, আগস্ট ১৭, ২০১৯,৮:৩৭ পূর্বাহ্ণ
0
86

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কর্মব্যস্ত মানুষ ঈদের ছুটি শেষ করে রাজধানীতে ফিরছেন। শনিবার (১৭ আগস্ট) সকাল থেকেই ঢাকা ফেরত মানুষের উপচে পড়া চাপ ছিল রেল, লঞ্চ ও বাস টার্মিনালে আগামীকাল  থেকে পুরোদমে কাজে যোগ দিতে। রেলের যাত্রীরা ফিরতি পথে দীর্ঘ শিডিউল বিপর্যয়ের ফাঁদে পড়েছেন। সড়ক ও নৌপথের যাত্রীরা তুলনামূলক স্বস্তি নিয়েই ঢাকায় ফিরেছেন। তবে ভোগান্তির অভিযোগ রয়েছে রংপুর থেকে সিরাজগঞ্জ পর্যন্ত কয়েকটি জায়গায়।

ছুটির আড়মোড় ভেঙে রেলস্টেশনগুলোতে শনিবার ঢাকা ফেরত মানুষের চাপ। সাধারণ যাত্রীরা জানান, অনেক কষ্ট হচ্ছে ফিরতে। এরপরও চাকরি করি, তাই ফিরতে হয়েছে।রেলে ঈদযাত্রায় যে ভোগান্তি ছিল, ফিরতি পথে তারচেয়ে কোনো অংশেই ভোগান্তি কম নয়। ঢাকায় ফিরেছে ৫ থেকে ১০ ঘণ্টা দেরী করে বেশিরভাগ ট্রেনই। তূলনামূলক স্বস্তি সড়কপথে। তবে উত্তরাঞ্চলের যাত্রীদের কয়েকটি রুটেই যানজট পোহাতে হয়েছে। স্বস্তির নিঃশ্বাস ছিল দেশের দক্ষিণাঞ্চলের মানুষের প্রিয় বাহন লঞ্চেও। তবে অতিরিক্ত যাত্রী বহন আর কয়েকটি লঞ্চে কাঙ্খিত সেবা না পাওয়ার অভিযোগ ছিল।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে