ঈদের চাঁদ দেখা নিয়ে বিভ্রাটের পরিপ্রেক্ষিতে আধুনিক যন্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়

মঙ্গলবার, জুন ১১, ২০১৯,৫:১৮ পূর্বাহ্ণ
0
131

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ধর্ম মন্ত্রণালয় আধুনিক যন্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে ঈদের চাঁদ দেখা নিয়ে বিভ্রাটের পরিপ্রেক্ষিতে । এরই মধ্যে এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় । এ তথ্য জানানো হয়েছে আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ।

এবার জাতীয় চাঁদ দেখা কমিটি গত ৪ জুন সন্ধ্যায় ঘোষণা দিয়েছিল ঈদ হবে ৬ জুন দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে । এরপর রাত ১১টার দিকে চাঁদ দেখার ঘোষণা দিয়ে বলা হয়, পরদিনই ঈদ হবে। এ নিয়ে সংসদীয় কমিটির বৈঠকেও বিষয়টি আলোচনায় ওঠে।

কমিটির সভাপতি রুহুল আমীন মাদানী বলেন, শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে ভবিষ্যতে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ধরনের সমস্যা আর যাতে না হয় সেজন্য চাঁদ দেখার জন্য সনাতন পদ্ধতি থেকে আধুনিক পদ্ধতিতে যাওয়ার প্রস্তাব দিয়েছি। মন্ত্রণালয় এরই মধ্যে উদ্যোগ নিয়েছে বলে আমাদের জানিয়েছে।

আধুনিক যন্ত্র কী হবে সে বিষয়ে তিনি বলেন, চাঁদ দেখার জন্য টেলিস্কোপ থাকলেও তা আধুনিক নয়। এ লক্ষ্যে পরিকল্পনা করেছে আধুনিক যন্ত্র কেনার ।

অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য শওকত হাচানুর রহমান (রিমন), মনোরঞ্জন শীল গোপাল, মাহমুদ উস সামাদ চৌধুরী, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, এইচ এম ইব্রাহিম, তাহমিনা বেগম ও  রত্না আহমেদ অংশ নেন রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে