[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
শিক্ষা বোর্ডগুলো রবিবার রাত থেকেই ভর্তির ফল প্রকাশ শুরু করেছে একাদশে ভর্তির প্রথম মেধাতালিকার শিক্ষার্থীদের । শিক্ষার্থীদের স্ব স্ব মোবাইলে তথ্য জানাচ্ছে বোর্ড রাত থেকেই । পুরো তালিকার তথ্য প্রকাশ করা হবে আজ সোমবারের মধ্যেই । কলেজে ভর্তি নিশ্চায়ন করা যাবে আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে ।
ভর্তীচ্ছুরা ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট http://www.xiclassadmission.gov.bd/ থেকে ফল দেখার সুযোগ পাচ্ছে । সেখানে আবেদনকারীর রোল নম্বর, বোর্ড, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়েই জানা যাবে কোন কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে । কেবল ওয়েবসাইট নয়, একাদশে ভর্তীচ্ছুদের ফল জানানো হচ্ছে মোবাইলের মাধ্যমেও । ভর্তি নিশ্চায়নের পদ্ধতিও এই ওয়েবসাইটে জানানো হবে মঙ্গলবার সকাল ৯টার পূর্বেই ।
শিক্ষা বোর্ড জানিয়েছে, প্রথম মেধাতালিকায় মনোনীত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে হবে আগামীকাল মঙ্গলবার (১১ জুন) সকাল ৯টা থেকে ১৮ জুনের মধ্যে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে বোর্ডের রেজিস্ট্রেশন ফি ১৯৫ টাকা পরিশোধ করতে হবে টেলিটক ও শিওর ক্যাশের মাধ্যমে । এই প্রক্রিয়ায় ভর্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। পাশাপাশি তার আবেদনটিও বাতিল হয়ে যাবে।































