[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাজধানীর তেজগাঁও এলাকার সাত রাস্তায় গার্মেন্ট শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছেন বকেয়া বেতনের দাবিতে। এ সময় তারা বিক্ষোভ করতে থাকেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছিল।
আজ বৃহস্পতিবার সকাল থেকে কর্মীরা সমবেত হতে থাকে। এসময় তারা কাজে যোগ না দিয়ে শুরু করে পূর্বের পাওনা বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ। এরই এক পর্যায়ে সাতরাস্তা অবরোধ করে রাখে। ফলে অসংখ্য যানবাহন আটকে পড়ে মগবাজার থেকে মহাখালীগামী। কারওয়ান বাজারথেকে তেজগাঁও হয়ে গুলশান এলাকায় যাওয়া অফিসগামী মানুষজন আটকা পড়ে।

জানা গেছে, তেজগাঁওয়ে নাসা মেইনল্যান্ড নামের একটি পোশাক প্রস্তুত কোম্পানি কর্মীদের বেশ কয়েক মাসের বেতন বাকি রেখেছে। যার কারণে কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বৃহস্পতিবার সকাল থেকে জড়ো হয়ে তারা বিক্ষোভ করতে শুরু করে।





























