[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাজধানীর উত্তরায় দুদক পরিচালক মুহাম্মদ ইউসুফের স্ত্রী তানিয়া মারা গেছেন অগ্নিদগ্ধ হয়ে । বুধবার সন্ধ্যা ৭টার পর অগ্নিদগ্ধের ঘটনা ঘটলে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে নেওয়া হয় রাজধানীর সিএমএইচে। সেখানেই আজ মৃত্যুবরণ করেন তিনি। বিষয়টিকে নিশ্চিত করেছেন ইউসুফের আত্মীয়। সংশ্লিষ্ট নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি জানায়, মুহাম্মদ ইউসুফের স্ত্রী তানিয়ার দেহের ৯০ ভাগ দগ্ধ হয়েছিল।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে রাজধানীর উত্তরায় ৬ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে। ৬ তলা ওই ভবনের দোতলায় আগুনের সূত্রপাত হয়। পরে বাসার ভেতর থেকে দগ্ধ অবস্থায় বের করে আনা হয় ওই নারীকে। তবে আগুনের কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত হতে পারে বাসার গ্যাস থেকে। আগুনের খবর পেয়ে তাদের একটি ইউনিট সেখানে যায়। কিন্তু তারা পৌঁছার আগেই বাড়ির লোকজন আগুন নিভিয়ে ফেলে।





























