[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভিযোগ পাওয়া গেছে ভুল চিকিৎসায় রিয়াজ শেখ (২) নামের এক প্রতিবন্ধি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে মারাত্মক অসুস্থ অবস্থায় রিয়াজকে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির পরিবারের অভিযোগ, রিয়াজের মৃত্যু হয়েছে অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই।
বালিয়াকান্দি সদর ইউনিয়নের বালিয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামের নজরুল শেখের ছেলে মৃত রিয়াজ। জানা যায়, কোরবানীর ঈদের পরদিন জ্বরে আক্রান্ত হলে বালিয়াকান্দি তালপট্রির চিকিৎসক রতনের কাছে নিয়ে যাওয়া হয় রিয়াজকে। দিনের পর দিন রতন শিশুটিকে ঔষধ দিতে থাকেন কোনোরকম পরীক্ষা-নিরীক্ষা না করিয়ে। এক পর্যায়ে গতকাল সকালে রিয়াজের অবস্থা খারাপ হয়। তখন রতনের কাছে নিয়ে গেলে তাঁর কিছু করার নেই জানিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করতে বলেন।
বালিয়াকান্দি হাসপাতালে জরুরী বিভাগে কর্মরত ডা. বিদ্যুৎ কুন্ডু জানান, দীর্ঘদিন জ্বর থাকায় রিয়াজকে হাসপাতালে আনা হয়। কিন্তু তার আগেই সে মারা যায়।চিকিৎসক রতন বলেন, ‘রিয়াজকে আমি জ্বরের কোনো চিকিৎসা করিনি। সকালে আমার কাছে আসলে আমি হাসপাতালে যেতে বলি।’





























