[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
কুষ্টিয়ায় পলান শেখ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। পলান শেখের বাড়ি জেলার কুমারখালী উপজেলার শেরকান্দি গ্রামে পেশায় তিনি একজন রং মিস্ত্রী। তার বাবার নাম মেৃদ ধোনাই শেখ।
পলান শেখের ভাই হান্নান শেখ জানান, গত সোমবার তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় হৃদরোগে আক্রান্ত হলে। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান। সেখানে বুধবার তাকে ডেঙ্গু পরীক্ষার কথা বলেন ডাক্তার। শহরের আমিন ডায়াগনস্টিক সেন্টার থেকে ডেঙ্গু পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। নিশ্চিত হওয়ার পর ডাক্তাররা তাকে হাসপাতালের ২ নং ওয়ার্ডে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল (০৯ অক্টোবর) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তাপস কুমার সরকার জানান, পলান শেখ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু পরীক্ষা করলে সে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হন চিকিসকরা। আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।




























