গোনিন্দর ছবিতে অভিনয় করছেন শিমলা

মঙ্গলবার, অক্টোবর ১, ২০১৯,৬:২০ পূর্বাহ্ণ
0
61

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশি ম্যাডাম ফুলি খ্যাত্ অভিনেত্রী সিমলা গত বছর থেকে মুম্বাইয়ের মীরা রোডে বাস করছেন। এর মধ্যেই ‘সফর’ নামে একটি হিন্দি ছবির কাজ শেষ করেছেন তিনি। আরো কয়েকটি ছবির কাজ শিগগির শুরু হওয়ার কথা। তবে ২৫ আগস্ট মায়ের অসুস্থতার জন্য  হঠাৎ দেশে ফেরেন তিনি। ১৫ অক্টোবর আবার মুম্বাই ফিরে যাবেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত অভিনেত্রী। এবার গিয়ে নায়ক গোবিন্দর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিতব্য একটি ছবিতে অভিনয় করবেন।

সিমলা বলেন, ‘ঢাকায় ফেরার আগে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি। গোবিন্দ দাদা নিজেই পরিচালনা করবেন। এখন চিত্রনাট্যের কাজ চলছে। তারপর ঠিক হবে নাম ও অন্যান্য শিল্পী-কুশলী। আসলে গোবিন্দ দাদার পরিবারের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। আমাকে তাঁরা পরিবারেরই একজন মনে করেন। আমিও তাঁদের আমার অভিভাবক মানি। ঢাকায় আসার পর বেশ কয়েকবার আমার খোঁজ নিয়েছেন তাঁরা।’

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে