[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ওয়াল্টন অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টে নোফেল স্পোর্টিং ক্লাব এবং সাইফ স্পোর্টিং ক্লাব ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে। আজ মঙ্গলবার দুপুর ৩টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে।
গত মৌসুমের চ্যাম্পিয়ন আবাহনী সেমিফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে হেরে বিদায় নিয়েছে। অপর সেমিফাইনালে বসুন্ধরা কিংস্কে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে নোফেল স্পোর্টিং ক্লাব। এদিকে এবারের আসরের ফাইনাল নিয়ে গণমাধ্যমে কোন সাড়াশব্দ নেই। কারণ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী এবারের ফাইনালে পৌঁছাতে পারেনি, প্রথম দুইবারের চ্যাম্পিয়ন মোহামেডান। এমনকি প্রিমিয়ার লীগের শিরোপাজয়ী বসুন্ধরা কিংসও।































