আজ বাসচাপায় নিহত রাজীব-দিয়া মামলার রায়

রবিবার, ডিসেম্বর ১, ২০১৯,৭:১১ পূর্বাহ্ণ
0
44

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী আবদুল করিম রাজীব ও দিয়া খানম মিম নিহতের ঘটনায় করা মামলার রায় আজ ঘোষণা করা হবে। আসামীদের ইতিমধ্যে আদালতে হাজির করা হয়েছে।

ঢাকা মহানগর দায়জার জজ আদালতের বিচারক ইমরুল কায়েশ বিকেল ৩টার দিকে এ রায় ঘোষণা করবেন। রাষ্ট্রপক্ষ রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন। এর আগে ১৪ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ আজ রায়ের জন্য দিন ধার্য করেন। এ মামলায় ৪১ সাক্ষীর মধ্যে ৩৭ জন সাক্ষ্য দেন।

২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় রাজীব ও দিয়া নিহত হন। এর পরেই শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমে আসে। ঢাকাসহ সারাদেশে স্বতস্ফুর্তভাবে আন্দোলন গড়ে তোলেন সাধারণ মানুষও। এতে অচল হয়ে যায় ঢাকা। অভিযুক্ত বাস চালকদের আটক করলে প্রধানমন্ত্রীর আশ্বাসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে আসে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে