[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগকালীন ও দুর্যোগের আগে-পরে কার কী দায়িত্ব সেই বিষয়ের বিস্তারিত বর্ণনাসহ বই ‘দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলি-২০১৯’ এর মোড়ক উন্মোচন করেছেন। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী এই মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকের শুরুতে। মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান এবং সিনিয়র সচিব মো. শাহ কামাল সভার শুরুতে প্রধানমন্ত্রীর হাতে ‘দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলি, ২০১৯’ তুলে দেন, যার মোড়ক প্রধানমন্ত্রী উন্মোচন করেন। জানা গেছে, দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলিতে দুর্যোগকালীন ও দুর্যোগের আগে-পরে কার কী দায়িত্ব সেই বিষয়ের বিস্তারিত বর্ণনা থাকবে ।


























