[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রবিউল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি মোবাইল ফোনে কথা বলতে বলতে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন ঘটনাস্থলেই। বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের গোবরধনপুর গ্রামের নজমুল হোসেনের ছেলে নিহত রবিউল।
এ দুর্ঘটনা ঘটে বুধবার রাত ১১টার দিকে বগুড়া সদরের এরুলিয়া নামক স্থানে । রবিউল ইসলাম একটি বেসরকারি কোম্পানির দুপচাঁচিয়া শাখায় সেলস এক্সিকিউটিভ পদে চাকরি করতেন বলে জানা গেছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বুধবার রাতে এক সহর্কমীর সঙ্গে তিনি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন । পথে এরুলিয়া বাজারের শম্ভু ফ্লাওয়ার মিলের কাছে মোবাইল ফোনে কথা বলার সময় তিনি অসাবধানে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যান রাস্তায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে অক্ষত রয়েছেন তার সঙ্গী । খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল।





























