স্যানিটারি ন্যাপকিনে কোনো মূল্য সংযোজন ভ্যাট আরোপ করা হয়নি: এনবিআর

বুধবার, জুলাই ৩, ২০১৯,১:০৯ অপরাহ্ণ
0
96

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে স্যানিটারি ন্যাপকিনের ওপর কোনো মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করা হয়নি  । পাশাপাশি অনুরোধ জানিয়েছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি না ছড়ানোর জন্য।

এ তথ্য জানানো হয়েছে আজ বুধবার এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯-২০ অর্থবছরে বাজেটে স্যানিটারি ন্যাপকিনের উপর মূল্য সংযোজন কর আরোপের ফলে এর দাম বেড়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হচ্ছে। এ বিষয়ে গত ২৮ জুন দি সিক্সথ সেন্স নামে একটি প্রতিষ্ঠান জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে। কিছু কিছু অনলাইনের মাধ্যমে স্যানিটারি ন্যাপকিনের উপর ৪০ শতাংশ মূসক করা হয়েছে মর্মে প্রচার করা হচ্ছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তি সৃষ্টি প্রচারণা।

এতে আরো বলা হয়, স্যানিটারি ন্যাপকিন সমজাতীয় কোনো পণ্যের উপর ভ্যাট আরোপ করা তো দূরের কথা বরং এর উপকরণের আমদানি পর্যায়ে ভ্যাট সম্পূরক শুল্ক অব্যাহতি প্রদান করা সত্ত্বেও কতিপয় কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়। তাই সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে অপপ্রচার ও বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছে এনবিআর।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে