বাংলাদেশ এখন বিনিয়োগের উপযুক্ত স্থান: এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক

বুধবার, আগস্ট ২১, ২০১৯,১২:১৭ অপরাহ্ণ
0
80

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ বলেছেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের মানুষের আর্থসামাজিক অবস্থা উন্নয়নে সরকার নানা রূপকল্প ও কর্মসূচি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ তার মধ্যে অন্যতম। তিনি আরো বলেন, প্রতিবেশি দেশগুলোর তুলনায় বাংলাদেশ এখন নানা সূচকে এগিয়ে আছে। বাংলাদেশ এখন বিনিয়োগের উপযুক্ত স্থান। 

আবুল কালাম আজাদ আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ‘শ্রম কল্যাণ সম্মেলন’ এর ২য় দিনে শ্রম কাউন্সেলর ও প্রথম সচিবদের এক কর্মশালায় এ কথা বলেন।

কর্মশালায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ বলেন, প্রবাসী কর্মীরা রেমিটেন্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উন্নয়নে ভূমিকা রাখছেন। তাঁদের সর্বোচ্চ সেবা দিতে হবে।           প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহানের সভাপতিত্বে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন প্রমুখ কর্মশালায় উপস্থিত ছিলেন ।

তথ্যসূত্র: পিআইডি

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে