[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ছেলেধরা গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন স্থানে গণপিটুনি দিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার ব্যক্তিদের ৭০ শতাংশের বেশি বিএনপি-জামায়াতের কর্মী বলে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দাবি করেছেন। আজ বৃহস্পতিবার তিনি একথা বলেন জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ন্যাপ ভাসানী আয়োজিত এক আলোচনা সভায় ।
তথ্যমন্ত্রী বলেন, একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ও জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে লিপ্ত হয়েছে নানা ধরনের হীন ষড়যন্ত্রে । তারা আশ্রয় নিচ্ছে নানা ধরনের অপকৌশলের।
তিনি আরও বলেন, গ্রেফতার ব্যক্তিদের ৭০ শতাংশের বেশি হচ্ছে বিএনপি-জামায়াত গোষ্ঠীর মানুষ। অর্থাৎ তারা নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে।


























