হাতিরঝিলে চোর সন্দেহে গণপিটুনিতে ১ যুবক নিহত

বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০১৯,১১:২৪ পূর্বাহ্ণ
0
29

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজধানীর হাতিরঝিলের একটি গার্মেন্টসে চোর সন্দেহে গণপিটুনিতে  নিহত হয়েছেন দেলোয়ার (২৫) নামে এক যুবক। এ ঘটনা ঘটে বৃহস্পতিবার সকালে হাতিরঝিল থানার পশ্চিম হাজিপাড়ায় । পুলিশ এখনো জানাতে পারেনি নিহত দেলোয়ারের পরিচয়।

গণপিটুনির খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে গুরুতর আহতাবস্থায়  উদ্ধার করে দেলোয়ারকে। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে দুপুর ১টায় তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক অনাথ মিত্র জানান, খবর পেয়ে পশ্চিম হাজিপাড়ায় একটি গার্মেন্টসের ভেতর থেকে  উদ্ধার করা হয় তাকে। ওই গার্মেন্টসের জিনিসপত্র চুরি করেছে- এমন অভিযোগে  গণপিটুনি দেয়া হয় দেলোয়ারকে। একইসঙ্গে ওই গার্মেন্টসের নিরাপত্তা কর্মী মইনকেও (২৮)গণপিটুনি দেয় তারা। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে  নিয়ে আসা হয়েছে থানায়।

ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে দেলোয়ারের মরদেহ।তিনি জানান বিস্তারিত জানার চেষ্টা চলছে ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে