[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হয়েছে মা-মেয়ের।এ আগুন লাগে মঙ্গলবার সন্ধ্যায় বন্দর থানা এলাকায়।
ফায়ার সার্ভিস জানায়, হঠাৎ আগুন লেগে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে হায়দার-মাহবুব কলোনীর বস্তিতে। এলাকাবাসী খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে তার আগেই পুড়ে যায় চারটি দোকান ও ছয়টি বসতঘর। পরে পুড়ে যাওয়া একটি ঘর থেকে উদ্ধার করা হয় গৃহবধূ নাসিমা বেগম ও তার সাত বছরের মেয়ে লামিয়ার লাশ। তবে ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ জানাতে পারেনি এখনো।





























