কাশ্মীরে আইইডি বিস্ফোরণ,গুরুতর জখম এক ভারতীয় সেনা

মঙ্গলবার, জুলাই ৯, ২০১৯,৬:১৪ পূর্বাহ্ণ
0
35

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কাশ্মীরের কুপওয়ারা জেলার জুমগন্ধে ভারত-পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণরেখার ঠিক কাছেই সোমবার ঘটনা ঘটেছে আইইডি বিস্ফোরণের। এতে  গুরুতর জখম হয়েছেন এক ভারতীয় সেনা। 

জানা গেছে, আহত ওই সেনার নাম ভুপেন ছেত্রী। তাকে দ্রুগমুলার মিলিটারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আশঙ্কাজনক তার অবস্থা । 

দিন কয়েক আগে গত ৩ জুলাই পাকিস্তানও দাবি করে, তাদের ছাম্ব সেক্টরে আইইডি বিস্ফোরণে নিহত হয়েছেন ৫ সেনা সদস্য । আরও একজন জখম হয়েছেন ।পাকিস্তান আঙুল তোলে  ভারতের দিকেই । পাকিস্তানের তরফে অভিযোগ করা হয়, ভারত দ্বিপাক্ষিক সংঘর্ষবিরোধী চুক্তি লঙ্ঘন করছে। 

এদিনই রাজৌরির নৌশেরায় পাকিস্তানি সেনার গোলাগুলিতে কাশ্মীরের এক সাধারণ নাগরিক আহত হন। গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে