টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক অটোভ্যান চালকের মৃত্যু

মঙ্গলবার, জুলাই ৯, ২০১৯,৬:০৬ পূর্বাহ্ণ
0
22

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে আরজু মিয়া (৪০) নামে এক ব্যাটারি চালিত অটোভ্যান চালকের । 

এ ঘটনা ঘটে সোমবার রাত ১০ টার দিকে উপজেলার প্রতিমা বংকী এলাকায় । কামরুজ্জামান ওরফে নুরু মুন্সির ছেলে নিহত আরজু মিয়া ওই এলাকার ।

পারিবারিক সূত্রে জানা যায়, সারাদিন অটোভ্যান চালিয়ে প্রতিদিনের মতো রাতের বেলায় ভ্যানটি রিচার্জ করতে যায় আরজু মিয়া। এসময় তিনি বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় আকস্মিকভাবে । পরে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার । এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে