লক্ষ্মীপুরের রামগঞ্জে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

মঙ্গলবার, জুলাই ৯, ২০১৯,৬:৩০ পূর্বাহ্ণ
0
32

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

লক্ষ্মীপুরের রামগঞ্জে আনিছুর রহমান আজাদ (৪৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ইব্রাহিম মিয়া ও রিয়াদ হোসেন টিটু নামে আরও দুইজন । এ ঘটনা ঘটে গত কাল সোমবার রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের নান্দিয়ারা গ্রামে । এ ঘটনায় পুলিশ আটক করেছে ঘাতক মহসিনকে (৩০)। 

আহত ইব্রাহিম মিয়া জানান, মাদকসেবী মহসিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাকে মারধর করে । বিষয়টি মামা আজাদকে জানালে তিনি মহসিনের কাছে এর কারণ জানতে চান। এরপর দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়।  মহসিন একপর্যায়ে 
কুপিয়ে হত্যা করে আজাদকে ।

গণমাধ্যমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন  রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন । তিনি বলেন,  আটক করা হয়েছে মহসিনকে। এ  ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আজাদ উপজেলার নান্দিয়ারা গ্রামের রফিকুল ইসলামের ছেলে, তিনি যুবলীগ কর্মী ছিলেন। একই গ্রামের বাসিন্দা আটক মহসিন ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে