পাকিস্তানের পাশাপাশি মালয়েশিয়া ও তুর্কিকেও কড়া বার্তা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

শনিবার, অক্টোবর ৫, ২০১৯,৮:২৯ পূর্বাহ্ণ
0
64

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আন্তর্জাতিক সম্পর্ক কীভাবে পরিচালনা করতে হয়; পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানেন না। শুক্রবার (৪ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ করেছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করার জন্য তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রণালয়।

এদিকে পাকিস্তানের পাশাপাশি মালয়েশিয়ার দিকেও আঙুল তুলেছে ভারত। সমাবেশে কাশ্মীর প্রসঙ্গ তুলেছে মালয়েশিয়া। সে প্রসঙ্গ তুলে ভারত বলে তাদের মাথায় রাখা উচিত ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা।

পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রভীশ কুমার বলেন, ‘উনি উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রেখেছেন জাতিসংঘের সাধারণ সমাবেশে। আমার মনে হয় উনি জানেন না কীভাবে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করতে হয়।’ তিনি আরও বলেন, ‘সবচেয়ে সিরিয়াস ব্যাপার হলো উনি খোলাখুলি ভারতের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছেন, যা স্বাভাবিক নয়।’

সমাবেশে কাশ্মীর প্রসঙ্গ তোলার জন্য মালয়েশিয়া ও তুর্কিকেও কড়া বার্তা দেন মুখপাত্র। তিনি বলেন, মালয়েশিয়া সরকারের মাথায় রাখা উচিত দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা। এবং এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত।

এদিকে কোন ৫৮টি দেশ জম্মু ও কাশ্মীর ইস্যুতে তাদের সমর্থন করেছে-টেলিভিশন টকশোতে গিয়ে এমন প্রশ্ন শুনে মেজাজ হারালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে