সিদ্ধান্ত পাল্টেছে আইইডিসিআর, ব্রিফিং হচ্ছে বিকেল

বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২০,৮:৫৬ পূর্বাহ্ণ
0
18

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

‍সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) স্বাধীনতা দিবসের দিন (২৬ মার্চ) করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করবে না জানানোর এক ঘণ্টা না যেতেই সিদ্ধান্ত পাল্টেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার পর আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর হোসেন জানিয়েছিলেন, সংস্থাটি আজ নিয়মিত ব্রিফিং করবে না। তবে বেলা সাড়ে ১১টার দিকেই তিনি আবার জানান, আজ ব্রিফিং হচ্ছে এবং তা হবে বিকেল সাড়ে ৩টায়।

প্রসঙ্গত, নিয়মিত ব্রিফিং করে আসছে আইইডিসিআর করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে। ব্রিফিংয়ে সরকারি এ সংস্থাটি ভাইরাসে বিশ্ব ও বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তথ্য দেয়। এছাড়া এ ভাইরাস নিয়ে সরকারের গৃহীত পদক্ষেপ ও ভাইরাসটির সংক্রমণ থেকে কীভাবে মুক্ত থাকা যায় সে বিষয়েও দিক-নির্দেশনা দিয়ে আসছে তারা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে